চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- চিকিৎসার নিতে সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে ‍উদ্দেশে রওনা হন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিএনপি মহাসচিবকে। কোয়ারেন্টিন শেষ হলে চিকিৎসক তাকে দেখবেন।’

 

৭৩ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন।

 

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্যতাকে সিঙ্গাপুরে যেতে হয়।

 

সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *