Home আন্তর্জাতিক ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

0
91

আন্তর্জাতিক ডেস্ক- ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে পদত্যাগপত্র দেন তিনি।

 

এর আগে তিনি মন্ত্রিসভায় জানিয়ে দেন পদত্যাগ করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, অনেক ভেবে-চিন্তেই কন্তে পদত্যাগের এই পদক্ষেপ নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকার গঠনের আরেকটি সুযোগও পেতে পারেন। তবে জুসেপ্পে কন্তে নতুন জোট সরকার গঠন করতে এবং নেতৃত্ব দিতে পারবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।

 

করোনাকালীন কঠিন সময় ও নির্মম অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জেরেই জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন বলে ধারণা দেশটির সাধারণ মানুষের। তার পদত্যাগে নতুন করে সঙ্কটে ইতালি। চলতি মাসের প্রথম দিকেই ছোট শরিক দল জোট থেকে নিজেদের সমর্থন তুলে নিলে কন্তে সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।

 

রবিবার ইতালিতে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ‘না’ জয়ী হওয়ায় আভাস দিয়েছিল জনমত জরিপ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে পদত্যাগ করবেন তিনি। সংস্কার প্রস্তাবের বিরোধীরা গণভোটে সুস্পষ্টভাবে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here