Home দেশের খবর ঢাকা লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

0
141

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

 

রোববার (২৪ জানুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের জমিটি উদ্ধার করা হয়।

 

জেলা প্রশাসক কার্যলয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী জানান, টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভূয়া কাগজ তৈরি করে জমিটি ভোগ দখল করে আসছিলো। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত সরকারের পক্ষে রায় দেন।

 

পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here