এবার মেলানিয়াও ‘ছেড়ে গেলেন’ ট্রাম্পকে!, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার বেশকিছু ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। কখনো অদ্ভুত কায়দায় মেলানিয়াকে ডাকা বা প্রকাশ্যে স্বামীর হাত ধরতে না চাওয়া ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় ট্রাম্প দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কার্যত ট্রাম্পকে একা ফেলে চলে গেলেন মেলানিয়া। ফ্লোরিডায় এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

 

ট্রাম্প দম্পতি বিমান থেকে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাভাবিক ভাবেই সেখানে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। তারা ক্যামেরাবন্দি করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে।

 

ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নেমে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের জন্য কয়েক মুহূর্ত দাঁড়ান ট্রাম্প। কিন্তু মেলানিয়া স্বামীকে ছেড়ে একাই গটগট করে গাড়ির দিকে এগিয়ে যান। ট্রাম্প কার্যত একা দাঁড়িয়ে থাকেন।

 

হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার পর কি তাহলে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছেন মেলানিয়া? ভাইরাল হওয়া ভিডিও দেখে মজা করে এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। ভিডিওটি একটি আনভেরিফায়েড হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে। যার ফলোয়ার সংখ্যা মাত্র ৫ হাজারের কিছু বেশি। কিন্তু সেই হ্যান্ডল থেকেই ভিডিওটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। পরে ওই ভিডিওটি জায়গা করে নেয় দ্য গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যম গুলোতে।

 

বৃহস্পতিবার জো বাইডেনের শপথ গ্রহণের সঙ্গেই মার্কিন মুলুকে সূচনা হল বাইডেন-কমলা যুগের৷ সাক্ষী থাকল গোটা বিশ্ব৷ শপথ নিয়েই ঐক্যের বার্তা দিলেন তিনি৷ বললেন, ‘‘আমি সমগ্র আমেরিকাবাসীর প্রেসিডেন্ট৷’’ স্ত্রীর পাশে দাঁড়িয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জো বাইডেন৷

 

শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি৷ প্রেসিডেন্ট বলেন, ‘‘আজ কোনও প্রার্থীর জয় নয়৷ আজ গণতন্ত্রের জয়৷ জনগণ এবং জনগণের ইচ্ছার জয়৷ আমরা জানি গণতন্ত্র কতটা মূল্যবান৷ বন্ধুরা আজ এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে৷’’

 

ভিডিও দেখুন এখানে- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *