অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নজর২৪, সিলেট- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

 

সিলেট-৪ আসনের সাবেক এই সাংসদকে শনিবার (২৩ জানুয়ারি) দেখতে গিয়েছিলেন এই আসনের বর্তমান সাংসদ এবং রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি দিলাদার হোসেন সেলিমের সিলেট নগরের বাসায় দেখতে যান।

 

এসময় মন্ত্রী ইমরান আহমদ অসুস্থ সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

 

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক ও দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন্নাহার সেলিম। মন্ত্রী অসুস্থ দিলদার হোসেন সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *