নিক্সন চৌধুরীর কুশপুতুল দাহ, নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীকে নিয়ে ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল পোড়ানো হয়েছে।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট বাজারের রুপালী চত্বরে এসে শেষ হয়।

 

এসময় উত্তেজিত জনতা ‘নিক্সনের দুই গালে, জুতা মারো তালে তালে’ বলে স্লোগান দিতে থাকেন। মিছিলে তারা আরও বলেন কাদের মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়িনাই।

 

এসময় বক্তারা নোয়াখালী ও মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে খারাপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীরকে অতি শিগগিরই নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

 

বিক্ষোভ মিছিলে কোম্পানীগঞ্জে উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এর আগে বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সর্বসাধারণ বিক্ষোভ করে।

 

এর আগে রোববার (১৭ জানুয়ারি) বিকালে ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র কাদের মির্জাকে নিয়ে এমপি নিক্সন চৌধুরী বলেন, সরকারকে অনুরোধ করব এসব পাগল বাইরে রাখা উচিত না। শিগগরই পাবনায় পাঠানো উচিত।

 

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আর একটা কথা কইতে মন চাইতেছে। না কইয়া পারি না। আগে দুই একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এত বড় নেতাই হইছি, এখন ভিনদেশি পাগল আমার ওপর খেপছে। তারে আমি কিছু কইছি? তারে আমি চিনি? জীবনে নাম শুনছি? সে কয় আমি ভোট ডাকাতি কইরা এমপি হইছি। পাগলা স্বপ্নে না দেখলে এমন কথা কইতে পারে না। ভাইরাল হওয়ার জন্য কত কী বলে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *