ভোরবেলা কেন্দ্রে হাজির, সবার আগে ভোট দিয়ে যা বললেন কাদের মির্জা

নজর২৪, নোয়াখালী- উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনের ইভিএম পদ্ধিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

শনিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেয়ার জন্য।

 

এদিকে শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণের শুরুতেই নিজ কেন্দ্র উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি। এক নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটিতে ভোট শুরুর পর প্রথম ভোটটি তিনিই দেন।

 

পরে সেখানে উপস্থিত সংবাদকর্মীদের তিনি বলেন, নিজের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জয় হবে। তবে ভোটে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও ঘোষণা দেন কাদের মির্জা।

 

তিনি বলেন, দলের হাইকমান্ড থেকে তাকে নিশ্চিত করা হয়েছে ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

 

এর আগে প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর থেকেই নিজের বিভিন্ন মন্তব্যের জন্য আলোচিত ছিলেন তিনি। নিজের দল আওয়ামী লীগ এবং দলটির মন্ত্রী, এমপি ও বিভিন্ন নেতার বিরুদ্ধে সমা’লোচনা করে তুমুল আলোচনায় আসেন তিনি। সমা’লোচনা করেছেন নিজের বড় ভাই ওবায়দুল কাদেরকে নিয়েও।

 

তবে নির্বাচনী প্রচারণায় তিনি অভিযোগ করেন, তাকে হারানোর জন্য একাধিক সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা ঢেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *