Home প্রধান খবর কিছু এমপিরা রাতে মদ খেয়ে নারী নিয়ে ফূর্তি করে: কাদের মির্জা

কিছু এমপিরা রাতে মদ খেয়ে নারী নিয়ে ফূর্তি করে: কাদের মির্জা

0
132

নজর২৪, নোয়াখালী- নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনী প্রচারনার শেষ দিনে পথসভা চালিয়ে যাচ্ছেন বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের মির্জা।

 

পথসভায় আব্দুল কাদের মির্জা বলেন, ‘আমার জন্য যদি কেউ ভোট কারচুপি করে আল্লাহই যেন আমাকে মৃত্যু দান করে। কিছু এমপিরা রাতে মদ খেয়ে নারী নিয়ে ফূর্তি করে, কয়েকজন টেন্ডারবাজী করে চলে, এসব বন্ধ করতে হবে।’

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের রুপালী চক্তরে তিনি এসব কথা বলেন।

 

এদিন তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি কেন্দ্র দখল করে কেউ কোম্পানিগঞ্জ থেকে ফিরে যেতে পারবেনা। সবাইকে হাত, পা ভেঙ্গে রেখে দিবে জনগণ, কারণ জনগণ অন্যায় মেনে নিবেনা।

 

কাদের মির্জা বলেন, আমি চাই সারা দেশে একটি বিপ্লব ঘটাতে। সুষ্ঠ নির্বাচনে আমি মেয়র হতে চাই, ভোট কারচুপি করে নয়। আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবেনা।

 

এ সময় তিনি ছন্দে ছন্দে স্লোগানের সুরে বলেন, ‘সরম যদি লাগে গো, ঘোমটা পিন্দি চলো গো’।

 

এদিন বক্তব্যে প্রতিবারের মতো বিভিন্ন ‘দুর্নীতিবাজ নেতাকর্মীর’ কঠোর সমালোচনা করেন। একই সাথে তিনি এখনও পর্যন্ত নেত্রী সাপোর্ট থাকায় নৌকার প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যেতে পারছেন বলে মন্তব্য করেন।

 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অনেক সত্য কথা বলতে পারেন না, তিনি ন্যায় নীতির সাথে কাজ করেন। তিনি আমাকে কোন ধরণের চাপ সৃষ্টি করেননি।

 

কাদের মির্জা বলেন, আমার কথা বলার উদ্দেশ্য হল নোয়াখালী অপরাজনীতির বিরুদ্ধে ও নোয়াখালী রাজনীতির আমূল পরিবর্তন আনা। এ অঞ্চলে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান বেলায়েত এবং অধ্যাপক খায়রুল আনাম সেলিম ও ফেনীতে জয়নাল হাজারীর মাধ্যমে আমূল পরিবর্তন সম্ভব।

 

তিনি আরো বলেন, তারা আমাদের কাছে ভোট কেড়ে নিয়েছে, টাকা দিয়ে ভোট কিনে নিতে চায়। যত টাকা দিয়ে ভোট কিনতে চায় আপনারা সেই টাকা খেয়ে নিন তারপরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিবেন।

 

নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আমাদের এলাকার নির্বাচন কমিশন সাদাত হোসেন গতকাল আসার কথা ছিল কিন্তু তিনি কেন আসেন নাই এ নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তারা যেকোনোভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে, যতই নির্বাচন বানচাল করার চেষ্টা করুক আপনারা কঠোরভাবে এর প্রতিবাদ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here