হাতীবান্ধায় পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাবু দিলীপ কুমার সিংহ সভাপতি ও বাবু গজেন্দ্র নাথ বর্মণ সম্পাদক নির্বাচিত হন।

 

মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা কেন্দ্রীয় মন্দিরে এ কমিটি গঠন হয়।

 

জানা গেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাতীবান্ধা উপজেলার সাবেক কমিটির মেয়াদ শেষ হলে মঙ্গলবার বিকালে ঐ উপজেলার উপজেলার ৭১টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় মন্দিরে একত্রিত হয়ে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করেন।

 

এসময় বাবু দিলীপ কুমার সিংহ বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হন। এসময় সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করার ঘোষণা দেয়। পরে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সমোঝোতার মাধ্য বাবু গজেন্দ্র নাথ বর্মণকে সম্পাদক নির্বাচিত করেন।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি বাবু হীরালাল রায়, জেলা কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার ৭১ টি পুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকগন।

 

পরে সাবেক কমিটির সভাপতি বাবু কেশব চন্দ্র সিংহ ও সাধারণ বাবু উপেন্দ্র নাথরায় নবনির্মিত কমিটির সভাপতি ও সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *