রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে ছাত্রলীগ : জয়

নজর২৪, ঢাকা- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিত পথে ছাত্রলীগের নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবে, তারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে।

 

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের যে ইতিহাস সেই ইতিহাসের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।

 

তিনি বলেন, এই ভার্চুয়াল ব্লাড ব্যাংকের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত দান করবে, দেশের অসুস্থ রোগী জরুরি প্রয়োজনে উপকৃত হবে। আজকে এই ভার্চুয়াল ব্লড ব্যাংক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো একধাপ এগিয়ে যাবে।

 

এদিন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় এ ভার্চুয়াল রক্তদান কর্মসূচির শুভ সূচনা করা হয়। প্রথমে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রক্ত দিয়ে এ কর্মসূচি শুরু করেন। পর্যায়ক্রম কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপস্বাস্থ্য ও চিকিৎসা সেবাবিষয়ক সম্পাদক শাহজালাল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ, বেসরকারি চিকিৎসাবিজ্ঞান জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *