Home আন্তর্জাতিক ইসরায়েলকে সর্বাত্মকভাবে বর্জনের ডাক দিলো মুসলিম স্কলার ইউনিয়ন

ইসরায়েলকে সর্বাত্মকভাবে বর্জনের ডাক দিলো মুসলিম স্কলার ইউনিয়ন

0
80

আন্তর্জাতিক ডেস্ক- দখল করা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরাইলকে গণহারে বর্জনের ডাক দিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স।

 

রোববার ইসলামি ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট আহমেদ এর-রায়সুনি এবং জেনারেল সেক্রেটারি আলি আল-কারাতদাঘির সই করা ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ইসরাইল রাষ্ট্রকে সর্বাত্মকভাবে বর্জনের আহ্বান জানাচ্ছি আমরা। যারা বর্তমানে আল আকসা মসজিদকে দখল করে রেখেছে। সিরিয়ার গোলান মালভূমি এবং ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের উপর হামালা চালাচ্ছে; তাদের ভূমি এবং বাড়িঘর ধ্বংস করছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, দখলদারি প্রতিহত করা আইনি অধিকার। দখলদারদের বহিষ্কার করা ইসলাম অনুযায়ী নৈতিক দায়িত্ব। যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবনায়ও স্বীকৃতি দেয়া হয়েছে।

 

দখলদারিত্বকে অস্থায়ী আখ্যা দিয়ে বলা হয়, এ প্রক্রিয়ায় অন্যের অধিকার কখনো দখলদারদের ব্যক্তিগত সম্পদ হতে পারে না। যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা তাদের পণ্য বাজারজাত করে তারা অপরাধী এবং অন্যায়ের সহযোগী হিসেবে বিবেচিত।

 

‘তারপরও সকল মুসলমানের প্রতি আমাদের আহ্বান, দখলকরা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরাইলকে অর্থনৈতিকভাবে গণহারে বর্জন করুন।

 

যদিও, ইতোমধ্যে মিশর ও জর্দান ইস্রাইলকে স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে শেষ আরব দেশ হিসাবে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরোক্কো ইহুদি রাষ্ট্রের সাথে সম্পর্ককে স্বাভাবিক করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here