মামুনুল হকরা ভাস্কর্যের নামে দেশের পরিবেশ অশান্ত করছে: নিক্সন চৌধুরী

নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক সেই সময়ে মামুনুল হকরা ভাস্কর্যের নামে দেশের পরিবেশ অশান্ত করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

 

রোববার (২৭ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগের আয়োজনে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান, পাকিস্তান হতে দেওয়া যাবে না। কোনও জঙ্গিবাদী কার্যক্রম এদেশে চলবে না। বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বলেই আমি আজ এমপি, আপনি বড় অফিসার। সেই দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কেউ ঠেকাতে পারবে না।

 

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের উদ্দেশে নিক্সন বলেন, আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন কাদের নিয়ে। আমাদের এতিম বাচ্চাদের নিয়ে। আমরা আমাদের বাচ্চাদের মাদরাসায় পাঠাই কোরআন শিক্ষা নিতে, আর আপনি তাদের নিয়ে রাজনীতি করেন।

 

এমপি নিক্সন চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক সেই সময়ে মামুনুল হকরা ভাস্কর্যের নামে দেশের পরিবেশ অশান্ত করতে উঠেপড়ে লেগেছে। এর কারণ কী? কারা এর পেছনে? কি তাদের উদ্দেশ্য? তারা পাকিস্তানের টাকায় দেশকে অস্থিতিশীল করছে।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশে হবেই, পারলে ঠেকাইয়েন। পারবেন তো রাতের অন্ধকারে ঢিল মারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *