ইউটিউবে আজহারীর নতুন ভিডিও: সামুদ্রিক মাছ নিয়ে ফতোয়া

ধর্ম ও জীবন ডেস্ক- সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। চ্যানেলটিতে ওয়েলকাম ভিডিও ডিলেটের পর এবার নতুন ভিডিও আপলোড করেছেন তিনি।

 

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টা ১৫ মিনিটে এ ভিডিও আপলোড করেন তিনি। দুপুর ২টা ৪০ মিনিটে তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায় মাত্র তিন ঘন্টার মাথায় ভিডিওটি ২ লাখ ভিউ পার করেছে।

 

জাপান থেকে পাঠানো এক বোনের প্রশ্নের জবাব দেয়ার জন্য ভিডিওটি দিয়েছেন তিনি।

 

মিজানুর রহমান আজহারী ভিডিওর শুরুতে শান্তির বাণী সালাম প্রদান করে বলেন, জাপান থেকে সনিয়া শারমিন নামের এক বোন আমাদের প্রশ্ন করেছেন, সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না? বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, কুইড এবং কাকড়ার কথা তিনি উল্লেখ করেছেন।

 

জবাবে মিজানুর রহমান আজহারী বলেন, এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি অবলম্বন করতে হবে যে, যেটা তাইয়িবাত বা পবিত্র সেটা খাওয়া এবং কনজিম করা আমাদের জন্য হালাল। আর যেটা খবায়েস বা অপবিত্র সেটা আমাদের জন্য হারাম।

 

তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। সামুদ্রিক সব ধরনের প্রাণী বা সি ফুড খাওয়া জায়েজ। যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। বা তাতে বিষাক্ত কোন জিনিস নেই এমনটা প্রমাণিত হয় তাহলে।

 

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভালোভাবে ইসলাম বুঝার ও মানার তৌফিক দান করুক। আমীন।

উল্লেখ্য, এর আগে তিনি তার চ্যানেলে একটি ওয়েলকাম ভিডিও আপলোড করলে তাতে ১২ সেকেন্ডের একটি ব্রাকরাউন্ড সাউণ্ড কপি ধরা পড়ে। যার ফলে তাতে এড শো করতে থাকে। অথচ এর আগে তিনি বলেছিলেন, তার চ্যানেলে মনিটাইজেশন চালু করবেন না।

 

ফলে সেটি ডিলেট করে দেন তিনি। ফেসবুকে এক স্টাটাস দিয়ে মিজানুর রহমান আজহারী নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *