Home আন্তর্জাতিক যীশুকে খুঁজতে গিয়ে আমি মুহাম্মাদ সা. কে খুঁজে পেয়েছি: প্রখ্যাত সাংবাদিক লরেন...

যীশুকে খুঁজতে গিয়ে আমি মুহাম্মাদ সা. কে খুঁজে পেয়েছি: প্রখ্যাত সাংবাদিক লরেন বুথ

0
85

আন্তর্জাতিক ডেস্ক- লন্ডনের প্রখ্যাত লেখক ও সাংবাদিক ইসলামের আলোতে এসেছেন লরেন বুথ। তিনি ২০১০ সালে ইসলাম গ্রহণ করেন। তার আত্মজীবনী ভিত্তিক বই ‘ফাইন্ডিং পিস ইন দ্য হলি ল্যান্ড’ এ তিনি তার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

 

বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং তার উত্তর ও দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যিশুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলিনি বরং ফিলিস্তিন সফরের সময় তা অনেক বৃদ্ধি পেয়েছে।

 

তিনি আরো বলেন, আমি সেখানে যীশুকে খুঁজতে গিয়েছি কিন্তু মানুষের আচরণের মধ্যে আমি মোহাম্মদ সা. কে খুজে পেয়েছি। আমি সেখানে এমন এক সত্তা খুঁজে পেয়েছি যা এর আগে সে সম্পর্কে আমি কিছুই জানতাম না।

 

আমি মধ্যপ্রাচ্য সম্পর্কে জানতাম না। কারা আরব ভূমিগুলো দখল করে আছে সে সম্পর্কেও কিছু জানতাম না। আমি আরবদের সম্পর্কে ভীত ছিলাম। ফিলিস্তিনিদের বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি করতে চাওয়ার কথা জানান লরেন বুথ, যার মাধ্যমে তাদের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছায়।

 

লরেন বুথ আরো বলেন, গাজা উপত্যকায় মানুষের চরম সমস্যার জীবনযাপন সম্পূর্ণভাবে ইসরাইল কর্তৃক কৃত্রিমভাবে তৈরি।যা স্পষ্টতই যুদ্ধাপরাধ। ২০১৮ সালের রমজান মাসে গাজা সফরের সময় তিনি সেখানে এক অনাবিল শান্তি অনুভব করেন বলে জানান।

 

সে সম্পর্কে তিনি বলেন, যদি এটি বিশ্বাস হয় তবে আমি তাতে প্রবেশ করতে চাই। ১৯৯৭ সালে থেকে সাংবাদিকতা করে আসা লরেন বুথ। সংবাদ সংস্থা সিএনএন, আলজাজিরা, ডেইলিমেইল সহ বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমে লেখালেখি করেন। শীর্ষ নিউজ।

 

উল্লেখ্য, ব্রিটেনের খ্যাতনামা মহিলা ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ। বুথ জন্ম গ্রহণ করেছেন ১৯৬৭ সালে।ইসলাম গ্রহণের পর বদলে গেছে বুথের জীবন। এই পরিবর্তনে তিনি সন্তুষ্ট। ইসলাম তাকে দিয়েছে সৌভাগ্য ও চরম আনন্দের অনুভূতি।

তথ্যসূত্র- ইন্টারনেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here