Home ধর্ম ও জীবন যুক্তরাষ্ট্রে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রথম ইমাম বাঙালি মাওলানা ইয়াসির খান

যুক্তরাষ্ট্রে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রথম ইমাম বাঙালি মাওলানা ইয়াসির খান

0
103

ধর্ম ও জীবন ডেস্ক- ইতিহাসে প্রথমবারের মতো রাজ্যসভায় একজন ইমাম নিয়োগ দিল ক্যালিফোর্নিয়া। আর মার্কিন রাজ্যসভার সেই সম্মানজনক পদে আসীন হয়ে অনন্য নজির গড়লেন মোহাম্মদ ইয়াসির খান।

 

ক্যালিফোর্নিয়া রাজ্যসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৭ ডিসেম্বর রাজ্যসভার প্রথম ইমাম হিসেবে ইয়াসির খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইমাম মাওলানা ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন। আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সম্প্রসারণ দেখেছি এবং ধর্মীয় ও নাগরিক উভয় নেতারা ঘনিষ্ঠ হয়েছি। এদের মতো মাওলানা ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক এবং নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেছেন।’

 

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম হিসেবে নিয়োগ প্রসঙ্গে মাওলানা ইয়াসির খান বলেন, ‘আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমাকে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা জানাই রাব্‌বুল আলামিনের। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।

 

তিনি গত ছয় বছর স্থানীয় কাউন্টি কারাগার, শেরিফ অফিস ও বিভিন্ন হাসপাতালে ইমাম হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল-মিসবাহ নামে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি স্বল্প আয়ের পরিবারগুলোকে স্বচ্ছল করতে সাহায্য করে আসছে।

 

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের- সিএআইআর স্থানীয় নির্বাহী পরিচালক বাসিম এলকারা বলেন, আমেরিকান মুসলিমরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এই নিয়োগ সেটারই বার্তা।

 

হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসির খানের জন্মভূমি আমেরিকা নয়। তিনি ভারতের কেরালা প্রদেশের বংশোদ্ভূত বলে শোনা গেছে। তবে আমেরিকার মুসলিম কমিউনিটির শরিফ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বাংলাদেশের অধিবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here