আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন ভারতের হাইকমিশনার

নজর২৪, ঢাকা- রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

 

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।

 

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।

 

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

 

ভারতের নতুন এ হাইকমিশনার বাংলাদেশে আসার পর ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় তিনি বেরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *