পদ্মা সেতুতে ৪১টি স্প্যান বসানো ‘তিয়ান ই’ বিদায়

নজর২৪ ডেস্কঃ বাংলাদেশ থেকে বিদায় নিলো পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ আজ সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনসট্রাকশন ইয়ার্ড থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চীনে পৌঁছাতে এটির সময় লাগতে পারে দেড় মাস।

 

২০১৭ সালের মার্চ মাসে ক্রেনটি পদ্মা সেতু প্রকল্পে আনা হয়। সে বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান থেকে চলতি বছরের গত ১০ ডিসেম্বর সেতুর ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান বসানোর কাজ করে ক্রেনটি। এটি ব্যবহারে প্রতিমাসে খরচ পড়েছে ৩০ লাখ টাকা। অর্থাৎ পদ্মা সেতু প্রকল্পে ক্রেনটি ব্যবহারে গত ৪৫ মাসে খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা।

 

প্রথমে মাওয়া থেকে রওনা হয়ে কিছুদিন চট্টগ্রামে অবস্থান করবে ‘তিয়ান ই’। যাত্রাপথে ক্রেনটিকে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিরাপত্তা প্রদান করবে। চট্টগ্রামে কাস্টমস জটিলতা শেষ করে আরেকটি বড় মাদার ভেসেলের সহযোগিতায় ক্রেনটি বাংলাদেশ ত্যাগ করবে এবং হংকং এর উদ্দেশ্যে রওনা দিবে।

 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুলল কাদের জানান, চীনে তৈরি ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার বিশেষ ধরনের এই ভাসমান ক্রেনটির দাম আড়াই হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *