Home প্রধান খবর নূর হোসাইন কাসেমীর রুহের মাগফিরাত কামনায় চরমোনাই মাদ্রাসায় দোয়া

নূর হোসাইন কাসেমীর রুহের মাগফিরাত কামনায় চরমোনাই মাদ্রাসায় দোয়া

0
91

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শতবর্ষী পুরনো ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, বেফাকের সিনিয়র সহ-সভাপতি, বারিধারা জামিয়ার পরিচালক বাংলাদেশের প্রবীণ ও প্রভাবশালী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর রুহের মাগফিরাত কামনায় বরিশাল চরমোনাই মাদ্রাসার মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

ররিবার (১৩ ডিসেম্বর) দুপুর দুটার দিকে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ দোয়া করেন। সঙ্গে সঙ্গে তিনি এই বিশিষ্ট্য আলেমের ইন্তেকালে গভীর প্রকাশ করেন।

 

রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টা ১৫ মিনিটে আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ুন) ইন্তেকাল করেন।

 

আগামীকাল সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্বাস্থবিধি মেনে জানাজার নামাজে অংশ গ্রহণের আহবান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here