Home প্রধান খবর ভাস্কর্য ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

ভাস্কর্য ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

0
70

নজর২৪, ঢাকা- ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের শীর্ষ আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

 

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম এ তথ্য জানান।

 

হেফাজত সূত্র জানায়, সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করবেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক তিনজন আলেমের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবে হেফাজতের নেতারা।

 

উল্লেখ্য, জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় হেফাজত আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলা দুটি আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে।

 

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন-

মামলার খবর শুনে বাবুনগরী বললেন, ‘এটাই আমাদের সৌভাগ্য’

 

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল ও হেফাজতে ইসলামের আমির মোহাম্মদ জোনায়েদ বাবুনগরীসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

 

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত‌্যব্রত শিকদারের আদালতে বাদি এ মামলা করেন। পরে রাষ্ট্রদ্রোহের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এদিকে এই মামলার খরব শুনে বাবুনগরী বলেছেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।

 

এ বিষয়ে সোমবার (৭ ডিসেম্বের) বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here