পুলিশি প্রহরায় যশোরে সকল ভাস্কর্য ও মুর‌্যাল

নজর২৪ ডেস্ক- জাতির জনকের সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে যশোরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

 

শনিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাদ দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমনটি ঘটার পর যশোরের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

 

জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর যশোর নড়েচরে বসে যশোর প্রশাসন। জেলা পুলিশের একটি সভায় বিষয়টি গুরুত্বের সাথে আলোচনাও হয়। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। সন্ধ্যার পর থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে। শহরের বকুলতলায় গিয়ে মুর‌্যার চত্তরে পুলিশের উপস্থিতি দেখা যায়।

 

শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় উপশহর বাবলাতলায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

 

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভাস্কর্য বিরোধিতা নিয়ে যাতে নিরাপত্তার যাতে কোন বিঘ্ন না ঘটে ও যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে তৎপর রয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *