বায়তুল মোকাররমের সামনে থেকে ভাস্কর্যবিরোধী মিছিল, পুলিশের লাঠিচার্জ

নজর২৪ ডেস্ক- রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

জানা গেছে, জুমার নামাজের পর মুসল্লিদের একটি দল মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে এলে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ বাধা দেয়।

 

এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মুসল্লিরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। মুসল্লিরাও ইট পাটকেল ছোঁড়ে। কিছুক্ষণ পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ। এ বিষয়ে আমরা আগে থেকে অ্যালার্ট ছিলাম। হঠাৎ করে একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যরিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

 

তিনি আরও জানান, মিছিল কারা আয়োজন করেছে তা এখনো জানা যায়নি।

 

আরও পড়ুন-

কিছু পয়সা পেয়ে নাইচেন না, আলেমদের উদ্দেশে জাফরুল্লাহ

 

নজর২৪, ঢাকা- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান নৈরাজ্য থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার আলেমদের ব্যবহার করছে।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যখাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেবার পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

আলেমদের উদ্দেশে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। আলেমদের বলি, অযথা বিতর্কে না জড়িয়ে এসবের জন্য মাঠে নামেন। সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নাইচেন না। সরকারের কথায় নাচলে আপনাদের ক্ষতি হবে।

 

তিনি বলেন, ওষুধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আজ থেকে ১৫ দিনের মধ্যে সরকার যদি নিয়ম-নীতি মানে তাহলে ওষুধের দাম কমপক্ষে অর্ধেক হবে। দ্রব্যমূল্য চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে, ওষুধের মূল্যবৃদ্ধি কমানো হয়নি। এসবের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা।

 

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, সরকার আজ ব্যবসায়ীদের সরকার। ভ্যাকসিন যথার্থ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাড়াহুড়োর কোনো কারণ নেই।

 

অনুমতি ছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পুলিশকে দিয়ে যে হঠাৎ নোটিশ, পুলিশ সরকারের খাদেম না, জনগণের খাদেম। পুলিশেরও অভাব-অভিযোগ আছে। আজকে পুলিশ অফিসারদের বাড়ি-ঘর নেই। তাদের বাইরে গিয়ে বেতনের বেশি ভাড়া দিয়ে থাকতে হয়। এই অবস্থায় থাকলে ঘুষ খাবে না তো কী করবে?

 

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ লেবার পার্টির অন্যান্যরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *