Home প্রধান খবর ভিপি নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

ভিপি নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

0
74

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাম’লার প্রতি’বাদে এই মশাল মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

বুধবার রাত পৌনে ৮টার দিকে মশাল মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

 

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের স’ন্ত্রাসীদের হা’মলা, কম্বল ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিক্ষোভ করেছে।

 

নুরুল হক নুর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে কোনঠাসা করে রাখতে চায়। তারা নিজেরাই সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। মানবিক কর্মসূচি করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত হচ্ছে। আমরা এসব হামলার বিচার চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here