Home প্রধান খবর রাজধানীর শনিরআখড়ায় পিকআপে আগুন

রাজধানীর শনিরআখড়ায় পিকআপে আগুন

0
61

নজর২৪ ডেস্ক- রাজধানীর শনিরআখড়ার ওভারপাসের নিচে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

সোমবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শনিরআখড়া ওভারপাসের নিচে আয়েশা সুপার মার্কেটের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিক জানা যায়নি।

 

দমকল বাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রুবিনা আক্তার এই তথ্য জানান।

 

তিনি বলেন, শনিরআখড়া ওভারপাসের নিচে একটি পিকআপ ভ্যানে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here