হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

নজর২৪, ঢাকা- ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

 

রোববার রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাজী সেলিমের ব্যক্তিগত সচিব জানিয়েছেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।

 

গুলশান আরা সেলিম অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন। এছাড়া হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের নানা সমস্যায় ভুগছিলেন গুলশান আরা সেলিম। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর তাকে ব্যাংককে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল।

 

প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকা পর চলতি বছরের ২০ অগাস্ট তাকে ঢাকায় এনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত সাতদিন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *