করোনায় ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু

নজর২৪, ঢাকা- দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৬৪তম দিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকার যা ছিল ২০ জনে। তবে আগের দিনের তুলনায় শনাক্তের হার কমেছে। নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৮ জন। এসময় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৯০৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। আরও ৩৬জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৮০ জন হয়েছে। আর সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

 

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৮ জন নারী। ২৪ ঘণ্টায় ৩৬ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।  এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫২৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *