Home প্রধান খবর দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারত সরাসরি জড়িত: জাফরুল্লাহ

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারত সরাসরি জড়িত: জাফরুল্লাহ

0
70

নজর২৪, ঢাকা- বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত।’

 

শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

 

ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকার যেহেতু নির্বাচিত নয়, এ জন্য দ্রব্যমূল্য নিয়ে পরোয়া করে না। তারা কথা বলে এক, আর কাজ করে আরেক। এই পুঁজিতন্ত্রের সঙ্গে যোগ হয়েছে ভারতীয় চক্রান্ত।’

 

তিনি আরও বলেন, ‘ভারতে গো-মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে পাঠায়। কারণ ভারতকে প্রভু মনে করা হয়।’

 

সংগঠ‌নের চেয়ারম‌্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও বক্তব‌্য দেন নাগরিক ঐক‌্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব মিশনের সভাপতি মহিবুল্লাহ মেহেদি, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here