নৌকার মনোনয়ন নিয়ে মাগুরায় সাকিব, ফুল দিয়ে বরণ করলো জনতা

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন রাজনৈতিক ব্যাক্তি। ক্রিকেটের পাশাপাশি এখন থেকে তিনি রাজনীতিও করবেন। বাংলাদেশের আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন (মাগুরা সদর-শ্রীপুর) থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। সাকিব দলের মনোনয়ন পাওয়ার পর প্রথমবার মাগুরায় গেলেন সাকিব।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে মাগুরায় এসে পৌঁছান। এসময় তার গাড়িবহরে শত শত নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছাদখোলা গাড়িতে থাকা সাকিবকে এক নজর দেখতে তার ভক্ত সমর্থকসহ সাধারণ জনতার ঢল নামে।

মাগুরার ঢাকা রোড থেকে শুরু করে তার নির্বাচনী এলাকার লোকেরা তাকে দেখতে ভিড় জমান। এসময় সাকিব জনতার ভালোবাসায় ফুলের মালাতে সিক্ত হন। এসময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে তার ভালোবাসার জানান দেন।

সাকিব আল হাসানের রাজনীতিতে আসা নিয়ে এলাকার লোকেদের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে। তার আগমনে নেতাকর্মীসহ সাধারণ জনতা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এলাকাবাসী বলছেন সাকিব এমপি হলে উন্নয়ন আরো গতিশীল হবে। এই বিশ্বসেরা ক্রিকেটারের মাধ্যমে মাগুরাকে আলাদাভাবে চেনাতে পারবেন বলে মনে করেন তারা ।

উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ বৈঠক।

মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব।

ইসির সূত্র জানা গেছে, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *