Home আন্তর্জাতিক তুরস্কসহ মুসলিম প্রধান ১২ দেশে আর ভিসা দেবে না আমিরাত

তুরস্কসহ মুসলিম প্রধান ১২ দেশে আর ভিসা দেবে না আমিরাত

0
105

আন্তর্জাতিক ডেস্ক- সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিশ্বের ১৩টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৩টি দেশের মধ্যে কেনিয়া বাদে ১২টিই মুসলিম প্রধান দেশ।

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের দেয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

 

যেযযসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো -ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। আমিরাত সরকার বলছে, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা ভিজিট ভিসার জন্য দরখাস্ত করতে পারবে না।

 

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এই ভিসা নিষেধাজ্ঞা দিল আমিরাত

 

এ ব্যাপারে আমিরাত সরকার দেশটির ইমিগ্রেশন অথরিটির কাছে যে পরিপত্র জারি করেছে তাতে কথা পরিষ্কার নয় যে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনরকম ছাড় আছে কিনা।

 

একটি সূত্র দাবি করেছে, আমিরাত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মূলত নিরাপত্তাগত উদ্বেগ থেকে। তবে ওই সূত্র এ কথা পরিষ্কার করতে পারে নি যে, আমিরাত সরকার কি ধরনের ঝুঁকি অনুভব করছে। সূত্রটি আশা করছে- অল্প সময় পরেই ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

 

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদেরসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির কাছে এর কারণ জানতে চাওয়ার কথা জানিয়ে ইসলামাবাদ জানায় তাদের ধারণা করোনাভাইরাসের মহামারির কারণে এটি বন্ধ রাখা হতে পারে বলে ধারণা করছে তারা।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের সূত্রটি জানিয়েছে, নতুন ভিসা বন্ধ রাখা হলেও এসব দেশের যে নাগরিকেরা ইতোমধ্যে বৈধ ভিসা পেয়ে গেছেন তারা আক্রান্ত হবেন না এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here