নজর২৪, ফেনী- হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন।
বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।এসময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আজ বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে তার নিজ গ্রাম সদর উপজেলার ধলিয়া ইউপির গুণক ওলিপুরে তার প্রতিষ্ঠিত দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামায শেষে তাকে দাফন করা হবে।
তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে তার ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালীর হাতিয়ায় মাহফিলের সফরে খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মাইজদীর একটি হাসপাতালে নেয়া হয়, পরে সেখান থেকে বনশ্রীতে ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া আ’ক্রা’ন্ত হওয়ার কারণে তিনি আইসিইউতে ছিলেন।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃ’ত্যুতে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
