২৭ বছর পর চুমু খেয়ে দখলমুক্ত মসজিদে ঢুকলেন আজারবাইজানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক- দীর্ঘ ২৭ বছর দখলে থাকা আর্মেনিয়ার হাতে দখলে থাকা মসজিদটি দখলমুক্ত হওয়ার পর সোমবার মসজিদের দেয়ালে চুমু খেয়ে ভেতরে প্রবেশ করেন জারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ সময় তার সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি মেহরিবান আলিয়েভা ছিলেন।

 

মসজিদে ঢুকে প্রেসিডেন্ট দোয়া করেন ও পবিত্র কোরআন শরিফ রাখেন। সম্প্রতি আর্মেনিয়া থেকে দখলমুক্ত হওয়ার পর সোমবার নাগোরনো-কারাবাখের আগদাম অঞ্চল সফরে যান বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

 

পরে আলিয়েভা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভিডিও আপলোড করেন। নিজস্ব যানবহনের চেপে অঞ্চলটিতে সফর করেন দেশটির প্রধান।

 

প্রেসিডেন্টের স্ত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, আগদামের একটি মসজিদে প্রেসিডেন্ট আলিয়েভ ও তার স্ত্রী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট মেহরিবান আলিয়েভ মসজিদে প্রবেশ করছেন। তারা মসজিদের ফটকে চুমু খেয়ে প্রবেশ করেন। এ সময় তিনি ও তার স্ত্রী কুরআনে চুমু খেয়ে সেটি মসজিদে রাখেন।

 

এসময় তিনি কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন মেহরিবান আলিয়েভ। প্রেসিডেন্ট আলিয়েভ জানান, এই ফুটেজ আগদামের যাওয়ার রাস্তায় পড়ে। আজেরি সেনাবাহিনী কোন বুলে-ট ব্যবহার না করেই আগদাম বিজয় করেছে।

 

এসময় আলিয়েভ আর্মেনিয়দের হাতে ধ্বংস হওয়া এলাকা দেখিয়ে বলেন, সমগ্র বিশ্বকে এসব দেখা উচিত। এখানে ভাল কোন স্থাপনা নেই। সব আর্মেনিয়রা ধ্বংস করে ফেলেছে।

 

সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশের মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহু আগে থেকেই। ১৯৯১ সোলে আর্মেনিয়া যখন নাগার্নো-কারাবাখ দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

পরে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও সর্বশেষ ২৭ সেপ্টেম্বর আবারো দুই দেশ যুদ্ধে জড়ায়। পরে আর্মেনিয়া গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইানের সাথে চুক্তি করতে বাধ্য হয়। চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয়ের দলিল হিসেবে পরিচিতি লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *