Home আন্তর্জাতিক ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর

ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর

0
113

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও সাম্প্রদায়িক পোস্ট দেওয়ায় ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। আজ মঙ্গলবার সিঙ্গাপুরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

 

সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি করা হয়। একজন শিক্ষককে শিরশ্ছেদের পর নিস শহরের একটি গির্জায় হামলা চালায় সন্ত্রাসীরা।

 

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থাও বিশেষ সতর্ক অবস্থানে ছিল। তাদের তদন্তের ভিত্তিতেই ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ফ্রান্সে হামলার প্রতিক্রিয়ায় ‘সহিংসতা বা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে পারে’ এমন পোস্ট দিয়েছেন।

 

তবে পোস্টগুলোর বিষয়বস্তু প্রকাশ করেননি কর্মকর্তারা।

 

উল্লেখ্য, সিংগাপুরের বাসিন্দাদের অধিকাংশই নৃতাত্ত্বিকভাবে চীনা বংশোদ্ভূত হলেও সেখানে অনেক মুসলমানও বসবাস করেন৷ দেশটিতে তিন লাখের মতো স্বল্প বেতনের অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ এশীয়৷

 

উল্লেখ্য, মহানবী (সা.) কার্টুন আঁকার ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁর পক্ষ থেকে সমর্থন করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলমান প্রধান কয়েকটি দেশে। ম্যাক্রোঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশেও এর প্রতিবাদে মিছিল, সমাবেশসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here