Home প্রধান খবর তামিমের সিদ্ধান্ত বদল নিয়ে যা বললেন মাশরাফি

তামিমের সিদ্ধান্ত বদল নিয়ে যা বললেন মাশরাফি

0
93

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেলেন এই ক্রিকেটার। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।

এদিকে, তামিমের ক্রিকেটের ফেরার ঘোষণায় মাশরাফি বলেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ। শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, তামিম বলেন, ‘দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’

তার ফিরে আসার পেছনে বিসিবি প্রেসিডেন্ট ও মাশরাফির বড় ভূমিকা ছিল বলেও জানান তামিম, ‘(ফিরে আসার ব্যাপারে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

তামিমের পর সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি প্রেসিডেন্টও। মানসিক ও শারীরিকভাবে ফিট হতে ওয়ানডে অধিনায়কের কিছু দিন সময় লাগবে বলে জানান পাপন। একই সঙ্গে তামিম তার অবসরের যে চিঠি দিয়েছেন তা প্রত্যাহার করছেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here