Home প্রধান খবর মধ্যরাতে আগুন, পুড়ে ছাই হয়ে গেছে মহাখালীর বস্তির ৬০-৭০টি ঘর

মধ্যরাতে আগুন, পুড়ে ছাই হয়ে গেছে মহাখালীর বস্তির ৬০-৭০টি ঘর

0
149

নজর২৪, ঢাকা- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়েছে প্রায় ৬০ থেকে ৭০টি ঘর। যার অধিকাংশ ছিল বিভিন্ন ধরনের দোকান।

 

স্থানীয়রা বলছে, দোকান থেকে লাগা আগুন পরবর্তীতে বস্তিতে ছড়িয়ে পড়ে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘প্রায় ঘণ্টাখানেক ফায়ার সার্ভিসের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নানাবিধ কারণে বস্তিতে আগুন লাগতে পারে। রাজধানীর প্রায় বস্তিতে অ.বৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ থাকে। বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস লাইন লিকেজ বা সিলিন্ডার লিকেজ, সিগারেটের আগুন থেকে অথবা মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ মে সাততলা বস্তিতে আগুন লাগে। ওই আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে যায়। এর পরের বছর আবারও ১১ ডিসেম্বর রাতে আগুন লাগে এ বস্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here