Home প্রধান খবর আজীবনের জন্য আ. লীগ থেকে বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর আলম

আজীবনের জন্য আ. লীগ থেকে বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর আলম

0
139

গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে আওয়ামী লীগের সভা সম্পাদকমন্ডলী।

রোববার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই সুপারিশ পাঠানো হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বহিষ্কারের বিষয়টি উত্থাপন করেন।

সভায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাহাঙ্গীর আলম দলীয় ক্ষমার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। তাকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত।’

বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য তার এই প্রস্তাবকে সমর্থন করেন।

পরে সিদ্ধান্ত হয়, সভার সভাপতি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্ত লিখিত আকারে দলটির সভাপতি শেখ হাসিনাকে জানাবেন।

জাহাঙ্গীর আলম যেন দলের কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে না পারেন সে সিদ্ধান্তও নেওয়া হয় এই সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here