Home খেলাধুলা আইপিএল থেকে নাম প্রত্যাহার করছেন সাকিব

আইপিএল থেকে নাম প্রত্যাহার করছেন সাকিব

0
253

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছাড়পত্র পেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে বিসিবি আগেভাগেই ছাড়পত্র দেবে সাকিবদের, এমন গুঞ্জন ছিল।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলে আসছিলেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। ওই কথাতেই অটল রয়েছেন তিনি। তাই সাকিবদের ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল দিয়েছে বিসিবি।

আইরিশদের বিপক্ষে টেস্ট ৮ এপ্রিল পর্যন্ত। টেস্ট শেষ করে সাকিব কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে এর মধ্যে এলো নতুন খবর, সাকিব নাকি এবারের আইপিএলেই খেলবেন না। তার পরিবর্তে বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে যাচ্ছে কলকাতা নাইটরাইডার্স।

তবে সাকিব না খেলতে পারলেও প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাওয়া লিটন দাস ঠিকই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলবেন। তিনি মঙ্গলবার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন। তবে তারকা পেসার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যে আইপিএল খেলতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।

নাম গোপন রাখার শর্তে জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার বলেছিলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষেও সাকিবদের নিয়ে খেলতে হলে বলতে হবে দেশের ক্রিকেট একটুও এগোয়নি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বা বিসিবি সভাপতি কি অন্য ক্রিকেটারদের ওপর এতটুকু আস্থা রাখতে পারেন না। তাঁরাই তো দেখছি দেশের ক্রিকেটের উন্নতির অন্তরায়। আইপিএল কর্তৃপক্ষ সত্যি সত্যি বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করলে ক্ষতি হয়ে যাবে। দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কেরও অবনতি হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here