ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। রবিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টঙ্গীবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। ফুটবল খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার চাপে মঞ্চ ভেঙে পড়ে যায়।
এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে খেলা ড্র হয়। পরে খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে।
এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
