Home প্রধান খবর করোনা পজেটিভ ছিলেন গোলাম সরোয়ার সাঈদী

করোনা পজেটিভ ছিলেন গোলাম সরোয়ার সাঈদী

0
108

নজর২৪, ঢাকা- ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরিফের পীর ও ওয়াজের বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন।

 

তার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি এভার কেয়ার হাসপাতালের (সাবেক অ্যাপেলো হাসপাতাল) একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

 

এর আগে গত ১৬ দিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানী চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রখ্যাত এই আলেম।

 

এদিন বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী। তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মানুষের সমাগম ঘটে।

 

এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ি পৌঁছে। এসময় লাশবাহী গাড়ি মরহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আল্লামাকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এসময় শোকাহত জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পাশের ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন।

 

মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, তিনি সুবক্তা ও ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।

 

বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা গোলাম সাওয়ার সাঈদী মৃত্যুকালে স্ত্রী ও ৪ ছেলেসহ দেশ-বিদেশে অসংখ্য ছাত্র, গুনগ্রাহী ভক্ত-আশেকান রেখে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন ওপারের সুন্দর ভুবনে। আল্লাহ তাআলা আল্লামা গোলাম সারওয়ার সাঈদীকে জান্নাতের সুমহান মাকাম দান করুন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here