গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনার কারণ জানা গেল

দেশের বেসরকারি টেলিকম অপারেটর গ্রামীণফোন নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের মোবাইল ফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। এ নিয়ে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল সাড়ে এগারোটার দিকে গ্রামীণফোন ব্যবহারকারীদের সিম নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নেটওয়ার্ক শূন্য দেখায়। আউটগোয়িং কল করলে ‘মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেইলেবল’ বার্তা প্রদর্শিত হচ্ছে। তবে গ্রামীণফোনের কিছু কিছু গ্রাহকের ফোনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক আছে।

এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফাইবার অপটিক্যাল ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে।’

প্রতিষ্ঠানটি সাময়িক এই অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে কাজও করা হচ্ছে।। এ বিষয়ে জানানো হয়েছে, ‘দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *