Home দেশের খবর চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৯

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৯

0
100

নজর২৪, চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বারিক বাজার সাঁকোপাড়া এলাকায় ধান বোঝাই ট্রলি উল্টে ৯ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সোনামসজিদ স্থলবন্দর এলাকার বারিকবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ধানকাটা শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। বাকি ২ জনের নামপরিচয় জানা যায়নি।

 

ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক সাবের আলী প্রামাণিক জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৭ এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শ্রমিকরা নওগাঁ থেকে ধান কেটে সোনামসজিদের দিকে যাচ্ছিল। এসময় রাস্তার গর্তে পড়ে ধান বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শ্যালো ইঞ্জিনচালিত ওই ট্রলিতে কমপক্ষে ১‌৫ জন শ্রমিক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here