Home জাতীয় মঞ্চ ভাঙার ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ

মঞ্চ ভাঙার ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ

0
378

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৭ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বার্তায় এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মূহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

‘এ ঘটনায় আহত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতাকর্মী, সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন অবস্থাতেও, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকল্পে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরো যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।’

একইসঙ্গে শোভাযাত্রাটিকে সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরদের বক্তৃতা চলাকালে মঞ্চ ভেঙে পড়লে সবাই পড়ে যান। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহন হন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here