Home প্রধান খবর মধ্যরাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

মধ্যরাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

0
360

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। তবে ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য এ সময় বাসায় ছিলেন না।

ইশরাকদের পারিবারিক গাড়ি চালক হাজী আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে। এছাড়া তারা বাসার সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে এবং বাসার গেইট ভাঙচুর করেছে।

তিনি আরো বলেন, চার গাড়ি পুলিশ এ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।

এর আগে, রোববার (১১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

এছাড়া গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here