Home প্রধান খবর গোলাপবাগ মাঠে তৈরি হচ্ছে মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা

গোলাপবাগ মাঠে তৈরি হচ্ছে মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা

0
216

রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। একদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীদের ঢল অন্য দিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সকল পোস্টার ও ব্যানারে।

মঞ্চ প্রস্তুতির দায়িত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী বলেন, ‘অনেক বাঁধা বিপত্তির শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’

মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে যারা শরীক হতে চান তাদের সবাইকে আগামীকালের সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সেই সঙ্গে ঢাকাবাসীকেও সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়েছে তিনি।

বিএনপির শীর্ষ এই নেতা জানিয়েছেন, শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হবে বেলা ১১টায়। এই সমাবেশ থেকে দলের পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here