Home প্রধান খবর ঢাকার প্রবেশ মুখ গাবতলীতে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

ঢাকার প্রবেশ মুখ গাবতলীতে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

0
325

রাজধানীর প্রবেশদ্বার গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় আসা দূরপাল্লার যানবাহনগুলোতে পুলিশ তল্লাশি চালানো হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ চেকপোস্টে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।

এদিকে পুলিশের কাছে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে গাবতলীতে পরিচালিত চেকপোস্টটি বিশেষ কোনো উদ্দেশ্য পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, এটি একটি রুটিন চেকপোস্ট যা সারা বছর কার্যকর থাকে।

এ বিষয়ে ডিএমপির দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার চেকপোস্ট অনেক আগে থেকেই। রুটিন ওয়ার্ক হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে ঢাকায় আসা গাড়িকে অনেক সময় তল্লাশি করা হয়ে থাকে। তবে বিএনপির সমাবেশ সামনে রেখে চেকপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here