Home কৃষি, অর্থ ও বাণিজ্য গ্রাহকের আটকে থাকা টাকার পরিমাণ জানতে চেয়ে ইভ্যালিকে চিঠি

গ্রাহকের আটকে থাকা টাকার পরিমাণ জানতে চেয়ে ইভ্যালিকে চিঠি

0
287

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল। একইসঙ্গে গ্রাহকের তালিকাও চাওয়া হয়েছে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

সম্প্রতি ইভ্যালির নতুন চেয়ারম্যান শামীমা নাসরিন বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এই লক্ষ্যে ইভ্যালির ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে মন্ত্রণালয়কে লিখিতভাবে উপস্থাপনের জন্য ইভ্যালির চেয়ারম্যানকে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here