Home প্রধান খবর এলপি গ্যাসের দাম বাড়ল ৪৬ টাকা, আজ থেকেই কার্যকর

এলপি গ্যাসের দাম বাড়ল ৪৬ টাকা, আজ থেকেই কার্যকর

0
341

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও এক দফা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। এতদিন যার দাম ছিল ১ হাজার ২৫১ টাকা।

রোববার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কথা জানিয়ে নিয়মিত এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাধারণত মাসের শুরুতে এই ঘোষণা দেয়।

রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল।

তবে চলতি মাসে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

এদিকে, গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে ৷

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৮ টাকা ৯পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here