ভালো আছেন পেলে, জানালেন নিজেই

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, তার শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।

স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে লিখেছেন, বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে ‘শক্তি’ জুগিয়েছে। এই ফুটবল কিংবদন্তি আরও বলেছেন, তিনি অনেক আশাবাদী এবং মনোবল এখনো মজবুত আছে।

এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেমোথেরাপিতে ভালো সাড়া দিচ্ছে না ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলের শরীর ।

তবে পেলের বিবৃতিতে বলা হয়, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক।’ তিনি আরও বলেছেন, ‘আমি অনেক আশাবাদী। আমার নিয়মতি চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’

তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান এই ফুটবলার লিখেছেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *