Home খেলাধুলা আবারও বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

আবারও বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

0
231

সাকিব আল হাসান মানেই অনন্য। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব নিজেকে বারবার মেলে ধরেছেন বিশ্ব দুয়ারে। তবুও মাঝে মাঝে শোনা যায়, সামর্থ্যের সবটা দেন না তিনি। তবে ঠিকই গড়ে ফেলেন রেকর্ড। এবার হলেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি!

রানের ফুলঝুরি ছোটানো সূর্যকুমার যাদবকে বোল্ড করে সাজঘরে পাঠালেন সাকিব আল হাসান। এর আগে আসরে প্রথমবার রান পাওয়া লোকেশ রাহুলকে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার সাকিবের। তাতে ছুঁয়ে ফেললেন অনন্য এক অর্জন।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১২৫। আজ দুইজনকে আউট করে সাকিব নিজের আগের রেকর্ডের সঙ্গী হন। কিউই বোলার সাউদির সঙ্গে অবস্থান করছেন এখন।

সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি।

গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নেন সাউদি, যাতে সাকিব আবারও আজ ভাগ বসিয়েছেন।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার
সাকিব আল হাসান- ১২৭
টিম সাউদি- ১২৭
রশিদ খান- ১২১
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here