Home খেলাধুলা জন্মদিনে প্রয়াত ক্রিকেটার রুবেলকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

জন্মদিনে প্রয়াত ক্রিকেটার রুবেলকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

0
145

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। টানা তিন বছর ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লড়াইতে হার মানেন।

চলতি বছরের ১৯ এপ্রিল মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। ৭ অক্টোবর পৃথিবীতে আসা রুবেল আজ বেঁচে থাকলে ‘৪১’ বছর বয়সে পৌঁছাতেন।

প্রয়াত স্বামীর জন্মদিনের দিনে আবেগপ্রবণ হয়ে উঠেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রয়াত স্বামীকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।

যেখানে তিনি জানিয়েছেন, বেঁচে থাকতে এই ক্রিকেটারের জন্মদিনে সব সময় রুবেলের কাছে পৌঁছে যেতেন। এবার আর সেই সুযোগ নেই। আর তাই এবার রুবেলের কবরের সামনে গিয়ে হাজির হয়েছেন তিনি। এ ছাড়াও স্বামীর জন্য সৃষ্টিকর্তার কাছেও দোয়া চেয়েছেন চৈতি।

নিজের ফেসবুক বিবৃতিতে রুবেলের কবরের ছবি দিয়ে চৈতি লিখেছেন, তোমার জন্মদিনে তুমি যেখানেই থাকো আমি পৌঁছেছি। কোনোদিন ভাবিনি এভাবেও দেখা করতে হবে। ভালো থেকো রুবেল। শুভ জন্মদিন রুশদানের বাবা। আমরা তোমাকে মিস করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here