Home প্রধান খবর শতাধিক নেতাকর্মী নিয়ে আদালতের সামনে নুরের অবস্থান

শতাধিক নেতাকর্মী নিয়ে আদালতের সামনে নুরের অবস্থান

0
215

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার সঙ্গে রয়েছে দলের শতাধিক নেতাকর্মী।

শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা।

অবস্থান নিয়ে নুরুল হক নুর বলেন, আমার ভাইদের মুক্তি দেন, না হলে আমরাও স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছি। আমাদেরও নিয়ে যান।

এর আগে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশে হামলা করে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

পরে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here