Home প্রধান খবর একাত্তর ছেড়ে ডিবিসিতে যোগ দিলেন সাংবাদিক নাজনীন মুন্নী

একাত্তর ছেড়ে ডিবিসিতে যোগ দিলেন সাংবাদিক নাজনীন মুন্নী

0
162

সংবাদভিত্তিক নিউজ চ্যানেল ডিবিসিতে অ্যাসাইনমেন্ট এডিটর পদে যোগ দিয়েছেন সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী। এর আগে এক যুগ তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।

নাজনীন মুন্নী জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে সাংবাদিকতা করার ইচ্ছা নিয়ে ডিবিসিতে যোগ দিয়েছেন তিনি।

২০০৭ থেকে সাংবাদিকতা শুরু করা নাজনীন মুন্নী দ্বিতীয় দফা সম্প্রচারে আসা একুশে টেলিভিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপনায় সাফল্য অর্জন করেন এই গুণী সাংবাদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here